১. শর্তাবলীর সম্মতি
দর্জি ঘর অ্যাপটি ইনস্টল বা ব্যবহারের মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন। অ্যাপটি কেবল বৈধ টেইলারিং ও পোশাক ব্যবসার উদ্দেশ্যে ব্যবহারের জন্য উন্মুক্ত।
দর্জি ঘর অ্যাপ ব্যবহারের নিয়মাবলী ও ব্যবসায়িক চুক্তি
দর্জি ঘর অ্যাপটি ইনস্টল বা ব্যবহারের মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন। অ্যাপটি কেবল বৈধ টেইলারিং ও পোশাক ব্যবসার উদ্দেশ্যে ব্যবহারের জন্য উন্মুক্ত।
দর্জি ঘর ডিজিটাল দর্জি খাতা, কাস্টমার মাপের টেমপ্লেট, অর্ডার ট্র্যাকিং, ইনভেন্টরি স্টক, বারকোড প্রিন্টিং এবং আর্থিক রিপোর্টের সুবিধা প্রদান করে।
অ্যাপে ইনপুট করা কাস্টমারের মাপ, বিলের পরিমাণ এবং লেনদেনের হিসাবের নির্ভুলতার জন্য আপনি নিজে দায়ী থাকবেন।
আপনার লগইন তথ্য এবং ৪-ডিজিটের নিরাপত্তা পিন কোডের গোপনীয়তা রক্ষার দায়িত্ব আপনার।
গ্রাহকের মোবাইল নম্বর বা ভয়েস নির্দেশিকা অ্যাপে যুক্ত করার আগে তাদের সম্মতি নিশ্চিত করা আপনার দায়িত্ব।
উন্নত ফিচারসমূহ ব্যবহারের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রয়োজন। সকল পেমেন্ট গুগল প্লে স্টোর বিলিং-এর মাধ্যমে নিরাপদে পরিচালিত হয়।
অ্যাপের কোড পরিবর্তন, রিভার্স-ইঞ্জিনিয়ারিং, অ্যাড-ব্লকার দিয়ে সিস্টেম বাইপাস করার চেষ্টা বা অননুমোদিত অ্যাক্সেস সম্পূর্ণ নিষিদ্ধ।
দর্জি ঘর অ্যাপটি "যেমন আছে" (as-is) ভিত্তিতে প্রদান করা হয়। ভুল ডাটা ইনপুট বা ইন্টারনেট সংযোগহীনতার কারণে ব্যবসার কোনো ক্ষতির জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
আপনি যেকোনো সময় প্রোফাইল থেকে অ্যাকাউন্ট ডিলিট করে পরিষেবা বন্ধ করতে পারেন। নীতিমালা লঙ্ঘন করলে অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করার অধিকার কর্তৃপক্ষের রয়েছে।
দর্জি ঘর অ্যাপের সাবস্ক্রিপশন, পেমেন্ট বা ব্যবহার সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
হোয়াটসঅ্যাপে প্রশ্ন করুন