দর্জি ঘর লোগো
দর্জি ঘর SMART
টেইলারিং শপ
হোম পেজে ফিরুন

পোশাকের মাপ নির্দেশিকা

১৬+ প্রিসেট পোশাকের মাপ টেমপ্লেট ও কাস্টম ডিজাইনের সম্পূর্ণ তালিকা

হালনাগাদ: সেপ্টেম্বর ২০২৬

১. ১৬+ তৈরি পোশাকের মাপ তালিকা

বাংলাদেশের টেইলারিং সংস্কৃতির সাথে মিলিয়ে পুরুষ ও নারীদের বহুল প্রচলিত ১৬টি পোশাকের জন্য আদর্শ মাপের ছক পূর্বনির্ধারিতভাবে অ্যাপে সাজানো রয়েছে। প্রতিটি পোশাকের জন্য ইঞ্চি বা সেন্টিমিটারে নিখুঁত ভগ্নাংশ মাপ ইনপুট করা যায়।

👔 পুরুষদের পোশাক (৮টি প্রিসেট)

  • ✓ শার্ট (Shirt): লম্বা, বুক, কোমর, শোল্ডার, হাতা, কলার, কাফ
  • ✓ প্যান্ট (Pant): লম্বা, কোমর, হিপ, থাই, হাঁটু, মোহরি, হাই
  • ✓ পাঞ্জাবি (Panjabi): লম্বা, বুক, শোল্ডার, হাতা, কলার, পকেট
  • ✓ পায়জামা (Pajama): লম্বা, কোমর, মোহরি, হাই, ঘের
  • ✓ কোটি / ভেস্ট (Vest/Koti): লম্বা, বুক, কোমর, শোল্ডার, গলা
  • ✓ স্যুট / ব্লেজার (Blazer): লম্বা, বুক, কোমর, শোল্ডার, হাতা
  • ✓ সাফারি (Safari): লম্বা, বুক, কোমর, শোল্ডার, হাতা, পকেট
  • ✓ কাবলি (Kabli): লম্বা, বুক, শোল্ডার, হাতা, কলার

👗 নারীদের পোশাক (৮টি প্রিসেট)

  • ✓ কামিজ / কুর্তি (Kamiz/Kurti): লম্বা, বডি, কোমর, হিপ, শোল্ডার, হাতা, গলা
  • ✓ সেলোয়ার (Salwar): লম্বা, কোমর, মোহরি, হাই, ঘের
  • ✓ ব্লাউজ (Blouse): লম্বা, বডি, কোমর, শোল্ডার, হাতা, সামনের গলা, পিছনের গলা
  • ✓ পেটিকোট (Petticoat): লম্বা, কোমর, ঘের, কুঁচি
  • ✓ ফ্রক / ম্যাক্সি (Frock/Maxi): লম্বা, বডি, কোমর, হাতা, ঘের
  • ✓ বোরকা / আবায়া (Burqa/Abaya): লম্বা, বডি, কোমর, শোল্ডার, হাতা, ঘের
  • ✓ লেহেঙ্গা (Lehenga): লম্বা, কোমর, ঘের, ব্লাউজ বডি
  • ✓ গাউন (Gown): লম্বা, বডি, কোমর, শোল্ডার, ঘের

২. কাস্টম পোশাক তৈরির স্বাধীনতা

১৬টি রেডিমেড পোশাক ছাড়াও আপনার দোকানে যদি কোনো বিশেষ ডিজাইনের পোশাক, স্কুলের ইউনিফর্ম বা বাচ্চাদের পোশাকের মাপ নিতে হয়, তবে আপনি যত খুশি নতুন পোশাক এবং সেগুলোর জন্য নিজস্ব মাপের নাম যুক্ত করতে পারবেন। একবার তৈরি করলে তা আপনার অ্যাকাউন্টে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে।

৩. স্মার্ট মেজারমেন্ট ফিচারসমূহ

ভগ্নাংশ ও পয়েন্ট ইনপুট:

৩৬.৫, ৩৭ ১/৪ কিংবা ৩৮ ৩/৪ এর মতো সূক্ষ্ম ইনপুট খুব সহজে দ্রুত কিপ্যাডের মাধ্যমে বসানো যায়।

ফিটিং অপশন নির্বাচন:

স্লিম ফিট, রেগুলার ফিট বা লুজ ফিট—গ্রাহকের পছন্দ অনুযায়ী এক ট্যাপেই ফিটিং নোট সংরক্ষণ করা যায়।

ডিজাইনের ছবি ও স্যাম্পল এটাচমেন্ট:

কাস্টমার কোনো ক্যাটালগ বা ফেসবুক থেকে পোশাকের ছবি আনলে তা সরাসরি ক্যামেরা দিয়ে তুলে অর্ডারের মাপের সাথে জুড়ে দেওয়া যায়।

ভয়েস নির্দেশিকা অডিও রেকর্ড:

কাটিং মাস্টারের জন্য বিশেষ নির্দেশনা মুখে বলে রেকর্ড করে রাখা যায়। কাটিংয়ের সময় তিনি অডিও শুনে নির্ভুলভাবে কাটতে পারেন।

সফটওয়্যার বা টেস্টিং সংক্রান্ত কোনো জিজ্ঞাসা?

দর্জি ঘর (Darji Ghor) অ্যাপের ফিচার, থার্মাল প্রিন্টার সাপোর্ট বা আর্লি টেস্টিং এক্সেস পেতে সরাসরি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যুক্ত হোন।

হোয়াটসঅ্যাপে প্রশ্ন করুন