দর্জি ঘর লোগো
দর্জি ঘর SMART
টেইলারিং শপ
হোম পেজে ফিরুন

গোপনীয়তা নীতি

দর্জি ঘর অ্যাপে আপনার ডাটার পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা হয়

কার্যকরী তারিখ: জানুয়ারি ২০২৬

১. গোপনীয়তার প্রতি আমাদের প্রতিশ্রুতি

দর্জি ঘর অ্যাপে আমরা "প্রাইভেসি ফার্স্ট" নীতি অনুসরণ করি। আপনার দর্জি ব্যবসার তথ্য, গ্রাহকের মাপ, অর্ডারের হিস্টোরি এবং আর্থিক খাতা—সম্পূর্ণ গোপনীয় থাকবে। আপনার বা গ্রাহকের ব্যক্তিগত কোনো তথ্য বিক্রি বা বাণিজ্য করা হয় না।

২. যেসব তথ্য সংগ্রহ করা হয়

অ্যাকাউন্ট ও শপ প্রোফাইল:

দোকানের নাম, মালিকের নাম, মোবাইল নম্বর, ইমেইল, ঠিকানা ও শপ লোগো।

ব্যবসায়িক খাতা ও কাস্টমার রেকর্ড:

আপনার ইনপুট করা কাস্টমার ও সাপ্লায়ারের নাম, ফোন নম্বর, লেনদেনের হিসাব ও বকেয়া বাকির পরিমাণ।

মাপ ও পোশাকের বিবরণ:

১৬+ তৈরি পোশাকের এবং কাস্টম পোশাকের সেলাইয়ের মাপ, ফিটিং অপশন, সেলাই নোট এবং অর্ডারের অগ্রগতি।

মিডিয়া ও ভয়েস রেকর্ডিং:

পোশাকের ডিজাইনের ছবি, কাপড়ের স্যাম্পল পিকচার, কাস্টমার ছবি এবং অর্ডারের সাথে দেওয়া কথা রেকর্ড ভয়েসনোট।

ডিভাইস ও টেকনিক্যাল তথ্য:

নিরাপদ লগইন এবং বিশ্লেষণ সেবার জন্য ডিভাইসের বিবরণী, আইপি ও ডায়াগনস্টিক ডেটা।

৩. তথ্যের ব্যবহার

অর্ডার ও হিসাব ব্যবস্থাপনা:

সঠিক মাপ সংরক্ষণ, থার্মাল ও ডিজিটাল ইনভয়েস প্রিন্ট এবং বাকি টাকা ট্র্যাকিং করার জন্য।

আর্থিক ও স্টক রিপোর্ট:

মোট বিক্রি, লাভ-ক্ষতি, দৈনিক আয়-ব্যয় এবং কাপড়ের স্টক ইনভেন্টরি স্বয়ংক্রিয়ভাবে গণনা করার জন্য।

৪. ক্লাউড স্টোরেজ ও ডাটা নিরাপত্তা

এনক্রিপ্টেড ক্লাউড স্টোরেজ:

আপনার সমস্ত তথ্য সর্বোচ্চ নিরাপত্তা সম্বলিত ক্লাউড স্টোরেজ (Cloud Storage)-এ এনক্রিপ্ট করে সুরক্ষিত রাখা হয়।

অফলাইন সুবিধা:

ইন্টারনেট না থাকলেও অ্যাপ কাজের জন্য দ্রুত ডিভাইসে সাময়িক ডাটা এবং ইন্টারনেট পেলে ক্লাউডে সিঙ্ক হয়।

৫. অ্যাপের পারমিশনসমূহ

ক্যামেরা (Camera):

দোকানের কাঁচামাল প্যাকেটের বারকোড স্ক্যানিং, কাস্টমার ক্যাটালগ ও পোশাক ছবির জন্য ব্যবহার হয়।

মাইক্রোফোন (Microphone):

অর্ডারে ম্যানুয়ালি ভয়েস নোট রেকর্ড করার বাটন চাপলে কেবল তখনই মাইক্রোফোন ব্যবহার হয়।

স্টোরেজ ও মিডিয়া (Storage & Media):

প্রিন্টযোগ্য মেমোর পিডিএফ, পোশাকের ডিজাইন এবং বিবরণী গ্যালারি থেকে সেভ করার জন্য।

৬. সাবস্ক্রিপশন ও বিজ্ঞাপন

গুগল প্লে বিলিং:

প্রিমিয়াম মেম্বারশিপের পেমেন্ট গুগল প্লে স্টোরের অফিসিয়াল বিলিং সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন সেবা:

ফ্রি ট্রায়াল ব্যবহারকারীদের জন্য গুগল অ্যাডমব (Google AdMob)-এর মাধ্যমে পরিচ্ছন্ন বিজ্ঞাপন দেখানো হতে পারে।

৭. ডাটার মালিকানা ও অ্যাকাউন্ট ডিলিট

সম্পূর্ণ ডাটা নিয়ন্ত্রণ:

আপনার সমস্ত শপ ডাটার পূর্ণ মালিক আপনি নিজে। যেকোনো সময় তথ্য পরিবর্তন, সংশোধন বা মুছে ফেলতে পারবেন।

চিরতরে অ্যাকাউন্ট মুছে ফেলা:

প্রোফাইল সেটিংস থেকে যেকোনো সময় আপনার অ্যাকাউন্টটি এবং ক্লাউড স্টোরেজে থাকা সমস্ত শপ ডাটা চিরতরে মুছে ফেলতে পারবেন।

গোপনীয়তা বা ডাটা সংক্রান্ত যেকোনো প্রশ্ন?

আপনার দোকানের ডাটা সুরক্ষা বা অ্যাকাউন্ট সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য সরাসরি আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপে যুক্ত হোন।

হোয়াটসঅ্যাপে প্রশ্ন করুন